বেনাপোল স্থলবন্দর থেকে আরও ২৫টি ককটেল উদ্ধার 

বেনাপোল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৬

বেনাপোল স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের পেছনে একটি পুকুর পাড়ের বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২৫টি ককটেল উদ্ধার করেছেন র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোর র‌্যাব ককটেলগুলো উদ্ধার করে। এ সময় কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দিয়েছে র‌্যাব। 

এর আগে ২ সেপ্টেম্বর যশোর র‍্যাবের সদস্যরা বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছিলেন। তার পরদিন ৩ সেপ্টেম্বর বন্দর এলাকার অপসোনিন ভবনের পাশ থেকে ২৩টি ককটেল উদ্ধার করেছিল পোর্ট থানা পুলিশ।

যশোর র‌্যাব-৬-এর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনের পেছনের বাঁশবাগানে বিপুল পরিমাণ ককটেল মজুত রাখা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ২৫টি ককটেল উদ্ধার করেছে। ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘ককটেল উদ্ধারের স্থান পরিদর্শন করেছি আমরা। র‌্যাব এগুলো থানায় জমা দিয়েছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে। কে বা কারা ককটেলগুলো রেখেছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী