কুষ্টিয়ার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩

কুষ্টিয়ার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। উপজেলা শহরের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী।

স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় পাঁচ ডেঙ্গু রোগী এই এখানে ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এসব রোগীর বেশিরভাগই গ্রামাঞ্চলের মানুষ।

এ ছাড়াও চলতি সেপ্টেম্বরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশুসহ দুই ডেঙ্গু রোগী মারা গেছেন। এর মধ্যে ৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামের মোকলেস উদ্দিনের মেয়ে তানহা (৬) ও ১৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলা ধুবইল ইউনিয়নের ধুবইল গ্রামের মৃত মুনা খানের ছেলে সিরাজ খান (৬০) মারা যান।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা বলেন, ডেঙ্গু পরিস্থিতি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা উত্তরণে দরকার মানুষের সচেতনতা। বর্তমানে হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত দুই জন মারা গেছেন। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে শুধু মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার বলেন, রবিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়াও বর্তমানে হাসপাতালে মোট ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ওষুধপত্রের তেমন সংকট নেই। তবে গত দুই দিনে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য আসছেন। 

শহর এবং গ্রামে থেকে প্রায় সমান ডেঙ্গু রোগী আসছেন জানিয়ে এই আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, অন্যান্য জেলা থেকে রোগী আসার কারণে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের