গ্যাসের জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে আর ফিরতে পারেননি জাবের

মোংলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৩

বাগেরহাটের মোংলায় গ্যাসবাহী একটি জাহাজের নিচে সার্বিক পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজের গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। সে সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তরুণ মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১ জাহাজ। ওই  জাহাজটির নিচে নেমে জাহাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের মিয়া। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোংলার কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে কোস্টগার্ডের স্পেশাল ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী