জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

মেহেরপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৩, ২০:০৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০:১৭

সরকারবিরোধী গোপন বৈঠক থেকে মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে শহরের খন্দকারপাড়াতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও বন্দর গ্রামের তিলক শেখের ছেলে মো. আব্দুল জব্বার, রাধাকান্তপুর গ্রামের শিহাব উদ্দীনের ছেলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ ওরফে মুকুল ও মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মিজানুর রহমানের ছেলে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন ।

গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন নেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সদর থানায় করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শহরের খন্দকারপাড়ায় সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।’

জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, ‘শহরে একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের