মেহেরপুরে নিখোঁজের ৪ দিন পর মিললো বস্তাবন্দি লাশ

মেহেরপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ০৩:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:১০

মেহেরপুরে নিখোঁজের চার দিন পর বিজন (২৬) নামের এক ইজিবাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানে গর্তের মধ্যে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর বিকালে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকেই তার হদিস মিলছিল না। পরিবারের লোকজন তার কোনও সন্ধান পাচ্ছিল না। সন্ধান চেয়ে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশের কয়েকটি দল।

/এনএআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের