অবরোধের ২ দিন সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৩, ১৭:২১আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৭:২১

দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা অবরোধের দিনে পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মঙ্গলবার (৩১ অক্টোবর) এবং বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব বিভাগসমূহের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় অবরোধের তিন দিনই বন্ধ থাকছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা।

এদিকে মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম ও অফিস চলমান থাকায় পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলমান রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসের উদ্দেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাদের বাস ছেড়ে আসবে। পরে বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে পুলিশি পাহারায় বাসগুলো ছেড়ে যাবে।

মঙ্গল ও বুধবার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে অবরোধের কারণে পরীক্ষা বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তার দাবি, অবরোধের কারণে পরীক্ষা বন্ধ করা হয়নি। আমাদের ক্যাম্পাস স্বাভাবিকভাবেই চলবে। শুধুমাত্র সব বিভাগের পরীক্ষা অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী