বিএনপির উচিত রাজনৈতিক কর্মসূচি দেওয়া: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৬:০৪আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৬:০৪

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা, এগুলো কোনও রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। বিএনপির উচিত রাজনৈতিক কর্মসূচি দেওয়া। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

রবিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বাসে আগুন দেওয়ায় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল। এখন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সারা দেশের গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতোই চলাচল করছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে মানুষ রাজনৈতিক দল হিসেবেই জানে। তাই তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা।’

এ সময় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাহবুবুর রহমান খান, পরিচালক ডা. মারুফ হাসানসহ চিকিৎসক-কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম উদ্বোধন করবেন। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের