আগুনে পিকআপ পোড়ানোর অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ১২:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৫

জয়পুরহাট সদরের পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় একটি খালি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ ৪৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় বিস্ফোরক উপাদানকারী আইনে মামলা করেন।

আসামিরা হলেন- জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান (৪৫), জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনান (৩৫), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক  সিরাজুল ইসলাম বিদ্যুৎ (৫০), কাজি মঞ্জুরে আলম পলাশ (৪৫), মাসুদ রানা (৪৫), নুর মোহাম্মদ সরদার তুলা (৫২), আলমগীর হোসেন (৪৩), মহিদুল ইসলাম খান রাজিব (৩৮), উজ্জ্বল হোসেন প্রধান (২৮), হাসানুল হক বান্না (২৮), পিয়াস আহমেদ (২৮), নাহিদ হোসেন (২৮), সাগর চৌধুরীসহ (৩২) অজ্ঞাত ৩০/৩৫ জন।

জানা গেছে, শনিবার রাতে সদর উপজেলার ধারকী এলাকায় কয়েকজন মৎস্য ব্যবসায়ীকে পিকআপ ভ্যান থেকে নামিয়ে দেন গাড়ির চালক। এরপর পিকআপটি নিয়ে নওগাঁ জেলার ধামুইরহাটে রওনা দেন। রাত পৌনে ১০টার দিকে জয়পুরহাটের পাকার মাথা বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে ৮/১০ দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এই ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী