লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকট

নড়াইল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও আগের জনবল কাঠামো দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। প্রায় আড়াই লাখ জনসংখ্যা অধ্যুষিত লোহাগড়া উপজেলার একমাত্র সরকারি এ হাসপাতালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন হাসপাতালের আউটডোরে প্রায় ২০০ রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন। এখানে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও কর্তব্যরত আছেন ৭ জন চিকিৎসক। গুরুত্বপূর্ণ সার্জারি, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। দুর্ঘটনা কিংবা অন্য কোনও জরুরি প্রয়োজনে অস্ত্রোপচারের জন্য মুমূর্ষু রোগীকে ১৭ কিলোমিটারের দূরের সদর হাসপাতাল কিংবা অন্য কোথাও পাঠাতে হয়।

গাইনি বিশেষজ্ঞ না থাকায় নারীরা এবং মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে চরম বঞ্চনার শিকার হচ্ছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮০ জন। প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী ভর্তি থাকলেও কর্তব্যরত ২৬ জন নার্স হাসপাতালে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। পদসৃষ্টির মাধ্যমে এখানে আরও ১০ জন নার্সের পদায়ন একান্ত জরুরি বলে জানান  আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন।

এ হাসপাতালে মাত্র একজন ক্লিনার রয়েছেন। হাসপাতালটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একজন ক্লিনারের পক্ষে কাজটি করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, ‘লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী