ঝিনাইদহে ১০ হাজার পাঁচশ কেজি পলিথিন জব্দ

খুলনা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩

ঝিনাইদহে অভিযানে নিষিদ্ধঘোষিত ১০ হাজার পাঁচশ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় প্রতিষ্ঠান মালিক মাহফুজা খাতুনকে (২৪) অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের একটি অভিযানিক দল ও পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি গ্রামস্থ এলাকার একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন নিষিদ্ধঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোসা. মাহফুজা খাতুনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত ১০ হাজার ৫০০ কেজি পলিথিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আদায়কৃত জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী