উৎপাদনে যাচ্ছে মোবারকগঞ্জ চিনিকল

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৬

তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই শুরু হচ্ছে। ২০২৩-২৪ মৌসুমে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্রধান প্রকৌশলী শহীদুল করীম।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ হয়ে গেছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষিরা আখের মণপ্রতি দাম পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরও ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে আখের দাম বাড়ানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
রেকর্ড ফলন ও মজুত সত্ত্বেও খাদ্য আমদানির সিদ্ধান্ত কেন? 
খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে চিনির দাম মণপ্রতি বেড়েছে ২০০ টাকা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম