উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ৬ দফা অঙ্গীকার ঘোষণার দাবি

মোংলা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:০০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার তুলে ধরার জোর দাবি জানিয়েছে ক্লাইমেট অ্যাকশন গ্রুপ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন এবং সোনাইলতলা ইউনিয়নে বাগেরহাট-৩ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী নৌকার প্রার্থী হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের কাছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য ছয়টি দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধিরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে সুপেয় পানির নিশ্চয়তা, উপকূলবাসীর জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ুসহিষ্ণু কৃষি প্রযুক্তির প্রসার, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে যথাযথ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

ক্লাইমেট অ্যাকশন গ্রুপের নেত্রী কমলা সরকার ও সুস্মিতা মন্ডল বলেন, ‘এবারের জাতীয় নির্বাচনের ইশতেহারে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ইস্যু অন্তর্ভুক্ত করা জরুরি। দায়িত্ব গ্রহণের পর নির্বাচিতরা ইশতেহার বাস্তবায়ন করবেন। আমরা এই বাস্তবায়নে সহযোগী হবো।’

এ সময় তাদের দাবি পেশ করার সময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে একমত প্রকাশ করে তিনি বলেন, ‘এই দাবিগুলো উপকূলীয় এলাকার মানুষের বেঁচে থাকার জন্য যৌক্তিক দাবি এবং ভোটে জয়ী হলে এই দাবিগুলো অবশ্যই তারা বিবেচনায় রাখার চেষ্টা করবেন।’

জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোংলা উপজেলাসহ উপকূলীয় অঞ্চলের জনগণ এক মহাসংকটের মুখে দাঁড়িয়ে। নিরাপদ খাবার পানির তীব্র সংকট, লবণাক্ততা, ফসলহানি, ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে এ এলাকার জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।

উল্লেখ্য, ক্লাইমেট অ্যাকশন গ্রুপ মোংলা উপজেলার প্রতিটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, সুপেয় পানির নিশ্চয়তা, অ্যাডভোকেসি নিয়ে সমাজ পরিবর্তনের প্রভাবক হিসেবে ২০২২ সাল থেকে কাজ করছে। মোংলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে মোট ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে ২৫ থেকে ২৮ জন সদস্য রয়েছেন, যাদের ৫০ শতাংশ নারী।

/এনএআর/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের