যশোরে বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন উদ্বোধন

যশোর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ২২:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

যশোরে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকল) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এই স্টেশনের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এই স্টেশন চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য ঢাকার বাইরে কোনও চার্জিং স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো। এরপরে সারা দেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রলপাম্পের মতো হাজার হাজার চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এই মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকসান না হয় তার জন্য প্রতি ঘণ্টায় চার্জিং এন্ট্রি ফি নির্ধারণ করে দেওয়া হবে।’

বৈদ্যুতিক গাড়ি চার্জিং

প্রধান অতিথি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমানসহ অতিথিরা ফিতা কেটে স্টেশন উদ্বোধন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা হয়। মিউলিটিক এনার্জি সলিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহাত আহমেদ বলেন,‘বৈদ্যুতিক যানবাহনের সম্প্রসারণ কার্বন নিঃসরণ ও দূষণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা পরিবেশ রক্ষার্থে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) এসএম এনামুল কবির, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন, ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. শামছুল আলম এবং প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) মো. মতিউর রহমান প্রমুখ।

আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতে-কলমে সবাইকে দেখানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী