মাগুরাকে নিয়ে আমার অনেক স্বপ্ন: সাকিব

মাগুরা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার বিভিন্ন অঞ্চলে বুধবার (২৭ ডিসেম্বর) গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, ‘আশা করছি আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচনকে সার্থক করে তুলবেন। আমি বিজয়ী হলে সবার কথা শুনবো। সবার পাশে থেকে সম্মিলিতভাবে মাগুরাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবো, যা দেশের মধ্যে মডেল হবে। আমার প্রাণপ্রিয় মাগুরার এই জনপদকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে।’

সকালে শহরের শান্তিবাগে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানসহ অন্যান্যরা।

দিনভর গণসংযোগ করেন সাকিব

এদিন দুপুরে তিনি পৌরসভার নিজনান্দুয়ালী ডিইউ স্কুল মাঠে এক পথসভায় যোগ দেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

বিকালে তিনি যোগ দেন হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায়। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।

সন্ধ্যায় সাকিব বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আরেকটি পথসভায় যোগ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম