৬৮ কেন্দ্রের ভোটে ফলে পিছিয়ে ইনু, এগিয়ে স্বতন্ত্র 

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২১:০৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:২৭

দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৬৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর থেকে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন। 

রবিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. এহতেশাম রেজা এ তথ্য নিশ্চিত করেন। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের ১৬১টি কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়। এতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে ৪০ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আরেফিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৯০টি ভোট।

প্রসঙ্গত, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫২ হাজার ৫৬২জন। এর মধ্যে মিরপুর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৬৫ জন এবং ভেড়ামারা উপজেলায় এক লাখ ৭৬ হাজার ২৯৭ জন। এই দুই উপজেলার ভোটকেন্দ্র রয়েছে ১৬১টি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম