প্রেম করে বিয়ের এক বছর পর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

ঝিনাইদহ সদরে নীলা খাতুন নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় স্বামী মো. রানা হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সদরের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীলা খাতুন (২২) একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। রানা পেশায় রাজমিস্ত্রি। তিনি শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক গড়ে এক বছর আগে নীলাকে গোপনে বিয়ে করেন রানা। এরপর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন। মাঝেমধ্যে রানা অন্যত্র গিয়ে থাকতেন এবং নেশা করতেন। এ নিয়ে নীলার সঙ্গে ঝগড়া হতো। সর্বশেষ রবিবার রাতেও বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাসায় ফিরলে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রানা। স্বজনরা বিষয়টি দেখে নীলাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, ‘নীলার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, ‘হত্যাকাণ্ডের পরই স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করেছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী