নেই শিক্ষাসনদ, বিশেষজ্ঞ সেজে চিকিৎসা দেওয়ায় ৩ মাসের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ২০:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:৩৯

নড়াইলের লোহাগড়া উপজেলার আলা মুন্সির মোড় এলাকায় অবস্থিত নুর মদিনা মেডিক্যাল চেম্বারে মো. শফিকুল ইসলাম (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার আলা মুন্সির মোড় এলাকায় নুর মদিনা মেডিক্যাল চেম্বারে মো. শফিকুল ইসলাম চিকিৎসক সনদপত্র ছাড়াই প্রতারণামূলকভাবে নামের আগে ডাক্তার লিখে বিশেষজ্ঞ চিকিৎসক সেজে দীর্ঘদিন মনগড়া চিকিৎসা দিয়ে আসছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই চেম্বারে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ শফিকুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ‘শফিকুল ইসলাম ডিগ্রিধারী ডাক্তার না হয়েও বিশেষজ্ঞ চিকিৎসক সেজে প্রেসক্রিপশনে এবং সিল প্যাডে নামের আগে ডাক্তার লিখে প্রতারণামূলকভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। বিভিন্ন সময়ে রোগীরা তার কাছ থেকে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন। বিভিন্ন রোগীর কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তাকে আটকের পর চিকিৎসক সনদপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।’

এ সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হেলালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী