ব্যাংক এশিয়া থেকে ৬৩ লাখ টাকা লোপাটের প্রমাণ মিলেছে, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট আউটলেট থেকে এক প্রবাসীর ৬৩ লাখ টাকা গায়েবের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) কোটচাঁদপুর থানায় ব্যাংক এশিয়ার ঝিনাইদহ এজেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে ওই আউটলেটের দায়িত্বে থাকা কোটচাঁদপুর উপজেলার জগদেশপুর গ্রামের মৃত কাওসার মন্ডলের ছেলে ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য রাজিবুল কবির ও তার ভাই মনিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী ঢাকা থেকে আসা তদন্ত দলের দুই সদস্য ব্যাংকটির ঝিনাইদহ শাখায় এ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করেন।

ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকার তদন্ত দল নিবিড়ভাবে বিষয়টি তদন্ত করে কোটচাঁদপুর এজেন্ট ব্যাংকিংয়ের বিপুল পরিমাণ টাকা লোপাটের তথ্য পান এবং টাকা উদ্ধারে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অভিযুক্ত রাজিবুল কবির

কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুয়েত প্রবাসী রোকনুজ্জামান রোকনের সঞ্চয়ী হিসাব নং-১০৮৩৪৪৪০০৬১০৬ এবং মুনাফা সঞ্চয়ী দুটি হিসাব নং-১০৮২৭৪৪০০০০০৮ ও ১০৮২৭৪৪০০০০০৯ থেকে প্রায় ৬৩ লাখ টাকা গায়েবের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের সাবেক এজেন্ট মনিরুল ইসলাম (বর্তমান ঝিনাইদহ ডাচ বাংলা ব্যাংকে কর্মরত) ও পরবর্তী এজেন্ট তার ভাই রাজিবুল কবিরের বিরুদ্ধে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ডিভিশনে, ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখা ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে টাকা লোপাটের বিষয়টি ধরা পড়ে।

মামলার বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ঝিনাইদহ এজেন্ট ব্যাংকিংয়ের সিনিয়র কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুই জনকে আসামি করা হয়েছে। অভিযোগটি গ্রহণ করে পুলিশ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

/এফআর/
সম্পর্কিত
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক