এনসিপি নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ০৩:২১ আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:২১

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আবদুল মান্নান বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, এনসিপি সমর্থক আবদুল মান্নান বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বালুচড়া দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে। এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বযক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে আবদুল মান্নানকে বগুড়া জেলা পরিষদে চাকরির প্রলোভন দেন। তদবিরের বিনিময়ে বুলবুল তার কাছে নগদ সাত লাখ টাকা নেন।

শর্ত ছিল চাকরি না হলে সাত দিনের মধ্যেই টাকা ফেরত দেবেন। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নানকে সাত লাখ টাকার চেক দেওয়া হয়। পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ডিজঅনার হয়। এতে বগুড়ার আদালতে এনআই অ্যাক্টে মামলা হয়। এ ছাড়া আবদুল মান্নান এ ব্যাপারে এনসিপি নেতা বুলবুলকে উকিল নোটিশ দেন। এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি-ধমকি দেন।

আবদুল মান্নান জানান, বগুড়া জেলা পরিষদে চাকরি লাভের জন্য তিনি গরু ও জমি বিক্রি করে বুলবুলকে সাত লাখ টাকা দিয়েছেন। চাকরি বা টাকা ফেরত কোনোটিই তাকে দেওয়া হয়নি। উকিল নোটিশ দেওয়ায় নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এনসিপি নেতা তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। অন্যথায় বড় ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি আতঙ্কে দিনযাপন করছেন।

অভিযোগ প্রসঙ্গে এনসিপি সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুল বলেন, ‘আবদুল মান্নানের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগটি সঠিক নয়।’

তিনি আরও জানান, গত ৩০ জানুয়ারির উকিল নোটিশ তিনি গত ঈদের আগে হাতে পেয়েছেন। এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ব্যবসায়িক বিষয় রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, এনসিপি নেতার বিরুদ্ধে এক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগটি পেয়েছেন। সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংগঠনে প্রতারক, চাঁদাবাজ, সন্ত্রাস বা অন্যায়কারীর ঠাঁই নেই। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘটনা মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ ও সহযোগিতা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ক্যামব্রিজে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ
প্রতারণার অভিযোগে ৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ