যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুম্মান সরদার (২৭) নামে যুবক খুন হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত জুম্মান সরদার যশোর শহরের শংকরপুর জোয়ারদারপাড়ার মুরাদ সরদারের ছেলে।

নিহতের ভাই মামুন সরদার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেলস্টেশনের বিপরীত দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল জুম্মান। এ সময় দুর্বৃত্তরা তার বাম ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। কী কারণে, কারা তাকে খুন করেছে—এখন পর্যন্ত জানা যায়নি।’

তবে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর রূপন কুমার সরকার জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত জুম্মানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম