সুপারি চুরি নিয়ে কথা-কাটাকাটি, ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

বাগেরহাট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩

বাগেরহাটের মোল্লাহাটে চাচাতো ভাইয়ের ছেলের ছুরিকাঘাতে চাচা জামিল সরদার (৫৩) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে।

নিহতের ছেলে শামিম সরদার বলেন, ‘বাবার চাচাতো ভাই শাহাদাত চাচার পানিতে ভিজিয়ে রাখা এক বস্তা সুপারি চুরি করে আরেক চাচা ইসরাইলের ছেলে রইজ। এ নিয়ে সকালে বাড়ির সামনে রাস্তার ওপরে রইজের বাবা ইসরাইল সরদারের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রইজ সরদার দৌড়ে এসে আমার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। ঠেকাতে এলে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুই জনকে পিটিয়ে আহত করে রইজ ও তার বাবা।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার ক্ষিপ্ত ছুরি দিয়ে জামিল সরদারকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুই জন আহত হয়েছেন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের তিনটি টিম অভিযান পরিচালনা করছে। মামলার প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক