বাগেরহাটে জেএমবির ৫ সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোরশেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ও মাসুদুর রহমান তোতাকে ছয় বছর এবং তরিকুল ইসলাম তারেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, সরকার বিরোধী নাশকতার উদ্দেশে ২০১৬ সালের ১১ নভেম্বর রাতে বাগেরহাটের দড়াটানা ব্রিজ এলাকা অবস্থান নেয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চার জনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৫ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ৯ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি