গরু চুরি করে এনে কেটে হরিণের মাংস বলে বিক্রি

মোংলা প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ১২:৪৭আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩:১৩

বাগেরহাটের মোংলায় গরু চুরি করে হরিণের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি রবিবার (১০ মার্চ) সকালে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামে এই ঘটনা ঘটে। এই নিয়ে থানায় গরু চুরির মামলা হয়েছে।

মামলায় চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সফর জমাদ্দারের ছেলে নজরুল জমাদ্দার জানান, সুন্দরবনের পাশে বসবাস করা তার আয়ের উৎস বলতে একটি মাত্রই গাভি। সেটিকে রবিবার সকালে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেন। কিন্তু দুপুরে গিয়ে গরুটি খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তার গরুটি পার্শ্ববর্তী সুন্দরবন ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে মুকুল শেখ (৩৬), হামেদ শেখের ছেলে বাবুল শেখ (৩৭) ও আফজাল বেপারীর ছেলে সাজ্জাক বেপারী চুরি করে বনের ভেতরে জবাই করে হরিণের মাংস বলে বিক্রি করেছেন। 

হরিণের মাংস বলে বিক্রি করলেও পরে জানাজানি হলে গা ঢাকা দেয় ওই তিন জন। পরে সোমবার (১১ মার্চ) সকাল থেকে তারা আবার এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন গরুর মালিক নজরুল জমাদ্দার।

তিনি আরও জানান, এ ঘটনা প্রথমে ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হেসেনকে জানালে তিনি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। তার পরামর্শেই রবিবার রাতে মুকুল শেখ, বাবুল শেখ ও সাজ্জাক বেপারীকে আসামি করে থানায় অভিযোগ দেন।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় চুরির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের