শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: এস এম কামাল হোসেন

খুলনা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ২৩:২৭আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২৩:২৭

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) খুলনার খালিশপুরের বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানায় নিজ উদ্যোগে ইফতার এবং দোয়ার আয়োজন করে এসব কথা বলেছেন তিনি। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্যানেল মেয়র মেমোরি সুফিয়া শুনু, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর।

দোয়া মাহফিলে সবাইকে হিংসা-বিদ্বেষ বর্জনের আহ্বান জানিয়ে এস এম কামাল হোসেন বলেন, ‘হানাহানি ভুলে সুন্দর একটা সমাজে সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রা অব্যাহত রাখতে সবাইকে প্রধানমন্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ 

এ সময় সবার কাছে বঙ্গবন্ধু পরিবার ও দেশমাতৃকার জন্য দোয়া চান এস এম কামাল হোসেন। এছাড়া খালিশপুরের প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেন। চাল-ডাল, তেল, ছোলা ও খেজুরসহ খুলনা-৩ আসনের ১৭টি ওয়ার্ডে পাঁচ হাজার ১০০ প্যাকেট খাদ্যসামগ্রী উপহার দেন তিনি। 

/এএম/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে