আগুনে ক্ষতিগ্রস্ত ভিক্ষুককে এমপির আর্থিক সহায়তা

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ০৯:১৫আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৯:১৯

খুলনা মহানগরীর দৌলতপুর থানার দত্ত বাড়ি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ভিক্ষুক জাহাঙ্গীর হোসেন মৃধার পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন সংসদ সদস্য (খুলনা-৩) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বর্তমানে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। তবে ওই ভিক্ষুকের দুরবস্থার কথা তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

সাবেক ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্যের দৌলতপুরের প্রতিনিধি মেহেদী হাসান রাসেল জানান, সংসদ সদস্যের নির্দেশনা পেয়ে শুক্রবার বিকালে জাহাঙ্গীর মৃধার ক্ষতিগ্রস্ত বাসায় যান। সংসদ সদস্যের পাঠানো আর্থিক সহায়তা তার হাতে পৌঁছে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অসহায় এ পরিবারের ভাড়া বাড়িতে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে তার ঘরের লেপ, কাঁথা, কাপড়, রান্নার সব সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সৌদি আরবে উমরাহ পালনরত অবস্থায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এ খবর পেয়ে প্রতিনিধির মাধ্যমে নগদ ১০ হাজার টাকা সহায়তা পাঠান। এমপি দেশে এলে আরও সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, অসহায় জাহাঙ্গীর হোসেন মৃধা ভিক্ষা করে সংসার চালান। ৮০০ টাকা দিয়ে ছোট্ট একটা কুঠিরে বসবাস করেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের