মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

যশোর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ১৪:৪৯আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৪:৪৯

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোরের সদস্যরা। এরপর রাতে তাদের সঙ্গে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই। শনিবার (২২ মার্চ) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারতরা হলেন- যশোর সদরের গোবিলা গ্রামের জমির হোসেনের ছেলে বুলবুল হোসেন (৫০) ও হযরত আলীর ছেলে নাইম ইসলাম (৩৫)।

পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিমুল। পথিমধ্যে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করেন। এরপর শিমুলকে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে মারা যান।

তিনি বলেন, শিমুলকে কুপিয়ে জখম করে রাতেই ঢাকার উদ্দেশে পাড়ি জমান বুলবুল ও নাইম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের শনাক্তের পর শুক্রবার সকালে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদের যশোর এনে রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। আটকরা জানিয়েছে, মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বুলবুল ও নাইমসহ ছয় জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। আজ দুপুরের পর তাদের শিমুল হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী