বিরাজনীতিকরণের শক্তিকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো: বাহাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ২০:৫৩আপডেট : ১৮ মে ২০২৪, ২০:৫৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যেকোনও মূল্যে দেশবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারী শক্তি, বিরাজনীতিকরণের শক্তিকে জীবন দিয়ে হলেও প্রতিহত করবো, মোকাবিলা করবো।

শনিবার (১৮ মে) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে যেকোনও মূল্যে রক্ষা করতে চাই। বিদেশি প্রভুদের কাছে যারা নালিশ করে এবং তাদের কাছে যারা ধরনা দিয়ে গণতন্ত্র নষ্ট করে ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের শান্তিপ্রিয় গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা। ২০৪১ সালের মধ্যে বিশ্বদরবারে আমাদের মর্যাদার জায়গাকে, আমাদের এগিয়ে চলার পথকে সুনিশ্চিত করবো।

আনন্দ শোভাযাত্রায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু 
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু 
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
এপিআই সিস্টেম করদাতাদের জন্য কতটা সহায়ক? 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন