সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সাইকেলের দুই আরোহীর

মেহেরপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ১৪:১২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৪:১২

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে ফ্রেশ কোম্পানির সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হাসান আলী (২১)। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। নিহত অপরজনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক বাবুল আলীকে (৩৭) আটক করা হয়েছে। তম মাগুরা জেলার শালীকা গ্রামের কাশেম আলীর ছেলে। ফ্রেশ সিমেন্ট কোম্পানিতে কর্মরত রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেশ কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি একটি তেলপাম্পের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। সেখান থেকে ট্রাকচালক বাবুলকে আটক করে পুলিশ। পরে ফায়ার সার্ভিসকর্মীরা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। লাশের ময়নাতদন্ত শেষে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই ট্রাকের চালক দুর্ঘটনার আগে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তার কারণেই এ দুর্ঘটনা। এর আগেও একই সড়কে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম