উদীচী ট্র্যাজেডিকে সংস্কৃতি রক্ষা দিবস পালনের দাবি

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ২১:১৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২১:৩১

Jessore Udichi Pic 06.03.16 যশোরে প্রতিবাদী সঙ্গীত, সভা ও মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উদীচী ট্র্যাজেডির ১৭তম দিবস পালিত হয়েছে। রবিবার যশোরের সাংস্কৃতিক কর্মীরা এ ট্র্যাজেডিকে সংস্কৃতি রক্ষা দিবস হিসেবে পালন করার দাবি জানান। এসময় ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়।
রবিবার দিনের শুরুতে উদীচী যশোর কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর রক্তদান কর্মসূচি পালন করা হয়।
পরে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে উদীচীর স্মারক বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উদীচী যশোর জেলা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, যশোর ইনস্টিটিউট, জেলা শিল্পকলা একাডেমি, সুরবিতান, বিবর্তন যশোরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এরপর সন্ধ্যায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে মশাল প্রজ্জ্বলন ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন চলাকালে বর্বরোচিত বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ।

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের