বাগেরহাটে প্লাইউড বোর্ড কারখানায় আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

বাগেরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৩:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৩:২৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় উডটেক নামে প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানায় থাকা প্রায় ৩০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে সেহেরির আগে তারা ওই কারখানায় আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বলেন, ‘কারখানায় কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ট ও সার্টারিং বোর্ড তৈরি করা হতো। ফ্যাক্টরিতে ২৫ থেকে ৩০ কোটি টাকার মেশিনারিজ যন্ত্রাংশ ছিল, যার অধিকাংশ পুড়ে গেছে। উৎপাদিত পণ্যও পুড়েছে। ’

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মনিরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’

/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম