খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ২০:৫২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২০:৫২

যশোরের মণিরামপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শহিদুল ইসলামের ৫ বছরের মেয়ে সামিয়া ও ৩ বছরের ছেলে সাবিত।

স্থানীয়রা জানান, দুপুরে বারপাড়া গ্রামের শেখপাড়ায় মসজিদের অদূরে সামিয়া ও সাবিতকে খেলতে দেখেন এক মুসল্লি। এ সময় তিনি তাদের বাড়িতে যেতে বলেন। নামাজ শেষে বেরিয়ে শোনেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মা-বাবা পুরো পাড়া খুঁজেও তাদের পায়নি। পরে তাদের বাবা শহিদুল ইসলাম পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় মেয়েকে ভেসে থাকতে দেখেন। তাকে ওঠাতে গিয়ে ছেলেকে ডুবন্ত অবস্থায় পান।

এরপর তাদের উদ্ধার করে পাশের দ্রুত পল্লিচিকিৎসকের কাছে নিলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী