নকল সোনার বার দিয়ে প্রতারণা, ২৮ লাখ টাকাসহ গ্রেফতার ৭

যশোর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ২২:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২২:৫২

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ২৮ লাখ ৫০ হাজার টাকাসহ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার। এর আগে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো পাবনার বেড়া উপজেলার রূপপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল ইসলাম (৪২), ঝিনাইদহ সদর উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে মোস্তফা জামাল (৫১), চাঁদপুরের মতলব উপজেলার এখলাছপুর গ্রামের সরদার গোলাম আহমেদের ছেলে এসএম গোলাম কিবরিয়া (৪৪), ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার নূরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম (৩২), তার পুত্রবধূ বিথি আক্তার (২৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ফালান খাঁর ছেলে রিপন খাঁ (৩৮) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালি গ্রামের কলিম উদ্দিন গাজীর ছেলে নাজমুল ইসলাম (৩৩)।

ওসি রুপন কুমার সরকার বলেন, ‌‘গ্রেফতারকৃতরা নকল সোনার বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। মঙ্গলবার সন্ধ্যায় চক্রটি ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া চাররাস্তার মোড়ে কোরবান আলী নামে এক ব্যক্তিকে নকল সোনার বার দিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ সাত জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা ও তিনটি নকল সোনার বার উদ্ধার করা হয়।’

তারা সংঘবদ্ধ প্রতারক চক্র উল্লেখ করে ওসি আরও বলেন, ‘চক্রটি দেশের বিভিন্ন জেলায় নকল সোনার বার দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় কোরবান আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম