যশোর কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৪৩

যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী (৭৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বুধবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। 
সাদেক আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, এই আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) আসামি। ২০২৩ সালের ১১ মার্চ যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। ভোর ৩টা ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে ওই রাতেই কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মারা যান। লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের