এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত

সাতক্ষীরা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ০২:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:৩২

সাতক্ষীরা শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটেছে। শুক্রবার রাত দশটার দিকে সংঘটিত এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপির সর্বক্ষণিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন।

শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাতপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটে। হামলার আগে তিনি ওষুধ নেওয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসির সামনে নেমে যান। যার ফলে তার কিছু হয়নি। তবে এ ঘটনায় গাড়ির কাঁচ ভেঙে স্থানীয় সাংবাদিক ও তার সর্বক্ষণিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি আবুল কালাম আজাদ জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে ইট নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক মারুফ। তিনি (ওসি) এ মুহুর্তে ছুটিতে থাকলেও পুরো পরিস্থিতি কন্ট্রোলে এনেছেন। ইতোমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে বাবু কাপালী নামের এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, বাবু কাপালীর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকাসহ মাদক সেবন, বখাটেপনাসহ নানা অভিযোগ রয়েছে। সে কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের আব্দুল হান্নান কাপালীর ছেলে বলে প্রাথমিকভাবে পরিচয় পাওয়া গেছে। পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়েছে।

সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, বাবু কাপালীর রাজনৈতিক কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাটি খুব সাধারণ নয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি