সমকাল প্রকাশকের বাড়িতে হামলার প্রতিবাদ সাইফুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুলাই ২০২৫, ১৮:৩৮আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৯:০১

সমকালের প্রকাশক এ কে আজাদের ফরিদপুরের বাড়িতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানান তিনি।

বিবৃতিতে সাইফুল হক বলেন, পটিয়া ও পাটগ্রাম থানায় হামলা, আক্রমণ ও আসামি ছিনিয়ে নেওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া আর কিছু নয়।

তিনি বলেন, কোনও যুক্তিতে মব সন্ত্রাসকে অনুমোদন করা যাবে না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে মব সন্ত্রাসের হোতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, যে যুক্তিতে ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা চড়াও হয়েছে—তা উদ্ভট ও হাস্যকর। এ কে আজাদের বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন মিটিং’-এর কথা বলে বাড়িতে চড়াও হওয়া সন্ত্রাসী তৎপরতা ছাড়া আর কিছু নয়।

/এসটিএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি