বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১৮:৫৮ আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৮:৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জে বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে অসুস্থ ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ এপ্রিল) ভোররাতে খাউরিয়া ইউনিয়নের বানিয়াখারী বাজারসংলগ্ন হাবিবুর রহমান তোতা ও ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণ চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি রোগীরা হলেন হাবিবুর রহমান (৬৫), মো. শাহ আলম (৭০), ফিরোজা বেগম (৫০), আঁখি আক্তার (২০), মারিয়া আক্তার (২২), হাদান হাওলাদার (২৮), আশরাফুল (১২), নাইম হাওলাদার (২৬), শাফিকুল (১০), ফেরদাউসি আক্তার (৩০), হীরা আক্তার (২০), শাফিয়া আক্তার (২০), নারায়ণ চন্দ্র (৭০), শ্যামলী রানি (৬০), জীবন (৩২) শম্পা (২৭)।

চিকিৎসাধীন গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ণ চৌকিদার জানান, তারা রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। এ ছাড়া ঘরের মালামাল এলোমেলো পড়ে ছিল। খবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের ধারণা, চোরচক্র কোনও একসময় তাদের খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে রেখেছিল। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

মোরেলগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়। বিয়েবাড়ির খাসির মাংস যারা খেয়েছে তারাই অসুস্থ হয়েছে, এমনটা জানা গেছে। তবে মালামাল লুটের সত্যতা পাওয়া যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক