খুলনায় একসঙ্গে ১৩ গরুর মৃত্যু, 'পানিতে বিষ'

খুলনা প্রতিনিধি
৩০ মে ২০২৪, ০২:৩৬আপডেট : ৩০ মে ২০২৪, ০২:৩৬

খুলনার দাকোপ উপজেলার ধোপাদী গ্রামের মাঝবিল পাড়ায় হঠাৎ ১৩টি গরু মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। এছাড়া উপজেলার কৈলাশগঞ্জ, লাউডোব, বাজুয়া ও বাণীশান্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনেকগুলো গরু অসুস্থ হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল আঘাতের পর জোয়ারের পানিতে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে প্রাণিসম্পদ বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাদী গ্রামের মাঝবিল পাড়ায় সুনীল মণ্ডলের ৫টি, পরিমল মিস্ত্রির ৪টি ও আর দুই কৃষকের চারটিসহ ১৩টি গরু মারা গেছে। এর মধ্যে পাঁচটি বড় ও বাকিগুলো বাছুর।

সুনীল মণ্ডল ও পরিমল মিস্ত্রি জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে বিলে ঘাস ও পানি খেয়ে গরুগুলো গোয়ালে ফিরে আসে। এরপর ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেগুলো মারা যায়। খবর পেয়ে প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তারা বাড়িতে এসেছেন। তারা আপাতত বিলে বা তরমুজ ক্ষেতে গরু চরানো থেকে বিরত থাকতে বলেছেন। জনসচেতনতার জন্য এলাকায় মাইকিং করছে প্রাণিসম্পদ দফতর।

স্থানীয় খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর ব্যাপক বৃষ্টিতে বিভিন্ন বিলে পানি জমেছে। তরমুজ চাষে ব্যবহৃত দানাদার কীটনাশক গলে পানি বিষাক্ত হতে পারে, অথবা কীটনাশকের অব্যবহৃত প্লাস্টিক বোতল বা প্যাকেট থেকেও পানি বিষিয়ে উঠে গরুগুলোর মৃত্যু হতে পারে।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, বৃষ্টির পর কাঁচা ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। এসব কাঁচা ঘাসে নাইট্রোজেনের বিষক্রিয়ায় গরু মারা যেতে পারে।

কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) অশোক কুমার গাইন বাংলা ট্রিবিউনকে বলেন, এক ঘণ্টার ব্যবধানে ১৩টি গরু মারা গেছে। আশপাশের গ্রামেও অসুস্থ হয়ে মারা যাচ্ছে। জোয়ারের পানি এখনও বিলে জমে আছে। সেগুলো পান করায় এমনটি হতে পারে। ওসব পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।

দাকোপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক দিন পর বৃষ্টি হলে পানি পেয়ে ঘাস দ্রুত বেড়ে ওঠে। যেসব ঘাস পানিতে ডুবে থাকে, তা থেকে বিষক্রিয়া হতে পারে। মারা যাওয়া গরুগুলোর ক্ষেত্রে এটাই হয়েছে বলে মনে হচ্ছে। তরমুজ চাষে কীটনাশক ব্যবহারের প্রভাবও থাকতে পারে। আমরা নমুনা সংগ্রহ করে তদন্ত করবো।

/এএম/এস/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, তবু কেউ মানছে না বিধিনিষেধ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের