যশোরে শিশু ধর্ষণের মামলায় দুজন গ্রেফতার

যশোর প্রতিনিধি
১২ জুন ২০২৪, ১৯:৩৩আপডেট : ১২ জুন ২০২৪, ১৯:৩৩

যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভরতপুর ও ঘুঘুদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ভুক্তভোগী কিশোরীর নানা ও অপরজন স্থানীয় একটি বিদ্যালয়ের দফতরি। বুধবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পাঁচ বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মায়ের ফুফার (কিশোরীর নানা) বাড়িতে থাকতো। আট-নয় মাস আগে ফুফু মারা গেলে তাকে মা নিজের কাছে নিয়ে যেতে চান। কিন্তু নানা রেখে দেন। কিশোরীর বিদ্যালয়ের দফতরি মাঝেমধ্যে ওই বাড়িতে যেতো। এ সুযোগে তার সহযোগিতায় মেয়েটিকে গত নভেম্বর মাস থেকে ধর্ষণ করে আসছিল নানা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১ জুন মেয়েটির মা অন্তঃসত্ত্বার খবর জেনে মামলা করতে চাইলে ভয়ভীতি দেখানো হয়। মঙ্গলবার র‌্যাবের সহায়তায় মণিরামপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। বুধবার বিকালে তাদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের