বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১০:২১আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:২১

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে ভারতে পাচারের অভিযোগে স্বর্ণসহ এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি