লুঙ্গির ভেতর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ০৮:৫৩ আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৫৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি সোনার বারসহ আকরাম হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত আব্দুস সত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায়, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। ওই সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম দলবল নিয়ে ঠাকুরপুর বাগানপাড়া বট গাছ তলার নিচে অ্যাম্বুশ করে।

এরপর বিজিবির টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় মোটরসাইকেলচালক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটক মোটরসাইকেলচালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহল দলের সদস্যরা মোটরসাইকেলসহ ৮টি সোনার বার জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে জব্দকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক