দাদার মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো নাতির

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জুলাই ২০২৪, ১৫:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৫:৩৫

দাদার মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম (১২) ভাটই গ্রামের ভ্যানচালক বাদশা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতো। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। সকালে মৃত দাদাকে দেখতে যায় শিশু সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী