ভারত থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচ আমদানি

বেনাপোল প্রতিনিধি
২৪ জুলাই ২০২৪, ১৬:১৩আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬:১৩

সরকারি ঘোষণার সাধারণ ছুটিতেও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২৫ ট্রাক কাঁচা মরিচসহ ৪০ ট্রাক পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত এ আমদানি করা হয়।

জানা গেছে, ৪০ ট্রাকের মধ্যে ২৫ ট্রাক কাঁচা মরিচ, ৫ ট্রাক টমেটো, ২ ট্রাক মাছ ও ৮ ট্রাক অন্যান্য পচনশীল পণ্য রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে, আমদানিকারকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় এসব পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। এতে করে বাজারে কাঁচা মরিচের মূল্য কিছুটা হলেও কম হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ওসি) রেজাউল করিম বলেন, ‘সরকারি ছুটির দিনেও দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে এবং জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পচনশীল পণ্য আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৪০ ট্রাক পচনশীল পণ্য আমদানি হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম