খুলনায় বিক্ষুব্ধদের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নিহত ৩

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ২১:০৩ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২১:০৩

খুলনার কয়রায় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পিটুনিতে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজাসহ তিন জন নিহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন জি এম মহসিন রেজার গাড়িচালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পেয়ে বিজয় উৎসবের মিছিল বের করে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। মিছিলটি জি এম মহসিন রেজার বাসভবনের সামনে গেলে মহসিন রেজা ব্যক্তিগত পিস্তল দিয়ে ৭ রাউন্ড গুলি করেন। এতে সাত জন গুলিবিদ্ধ হয়। পরে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে ও তার দুই সহযোগীকে ব্যাপক মারধর ও বাড়ির মালামালে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে জিএম মহসিন রেজাসহ তিন জন ঘটনাস্থলে নিহত হন।

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক