বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে যাতায়াত স্বাভাবিক

বেনাপোল প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৮:০৩আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:০৩

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও পেট্রাপোল ইমিগ্রেশনের মধ্যে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়েছে। এতে ভোগান্তিতে থাকা পাসপোর্ট যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

রবিবার (১১ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম।

সোমবার (১২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৭৫ যাত্রী ভারতে গেছেন। ভারত থেকে ৪৩০ জন দেশে ফিরেছেন। তবে পেট্রাপোল ইমিগ্রেশন ভারতীয় পাসপোর্ট যাত্রীদের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, সরকার পতন ঘিরে গত ৫ আগস্ট থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যাত্রীদের যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিশেষ করে বিভিন্ন অপরাধে জড়িতরা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়। তখন থেকে ভ্রমণ ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ ছিল। তবে মেডিক্যাল ও বিজনেস ভিসায় যাতায়াত সচল ছিল। রবিবার থেকে ভ্রমণ ভিসায় যাতায়াত শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। যাত্রী যাতায়াত বাড়বে। 

চিকিৎসার জন্য ভারতে যাওয়া শাহিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েক মাস পর পর ভারতে যেতে হয়। সোমবার চেকপোস্ট ইমিগ্রেশনে এসে দেখি যাত্রী কম। মনে হচ্ছে ১০ মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ করে ভারত যেতে পারবো। আগে লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক সময় লাগতো।’

ভারত থেকে বাংলাদেশে আসা শুকুরুজ্জামান বলেন, ‘আমি ভ্রমণ ভিসায় ভারতে গিয়েছিলাম। আজ ফিরছি। দুই দেশের বর্ডারে দেখলাম যাত্রী অনেক কম। খুব কম সময়ে ইমিগ্রেশন শেষ করে দেশে ফিরেছি।’

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম বলেন, ‘এখন থেকে ভ্রমণ ভিসার যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা নেই। অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতে যাতায়াত কমেছে। তবে এতদিন যারা ভারতে ছিলেন তারা ফিরছেন। এখন যাত্রীদের যাতায়াতে কোনও বাধা নেই। সব ধরনের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।’

গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১০ হাজার ৮৮২ যাত্রী যাতায়াত করেছেন উল্লেখ করে আযহারুল ইসলাম আরও বলেন, ‘এর মধ্যে ভারত থেকে দেশে ফিরেছেন সাত হাজার ৪৯৮ জন। বাংলাদেশ থেকে ভারতে গেছেন তিন হাজার ৩৮৪ জন। দেশে সহিংস ঘটনায় খুন এবং অপরাধে জড়িত ব্যক্তিরা যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীদের যাতায়াত সীমিত করা হয়। এখন সব স্বাভাবিক।’

/এএম/
সম্পর্কিত
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
বেনাপোল দিয়ে ভারতে যাত্রী যাতায়াত কমেছে ৮৫ শতাংশ
অর্ধেকে নেমেছে ভারতগামী যাত্রী, কমেছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত