সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ০৮:৫৭আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:০০

সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারকালে এক কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লে. কর্নেল মো. আশরাফুল হক রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আগত মাদক চোরাকারবারিরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালালে অভিযানিক দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

উল্লেখ্য, আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান