মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময়কার কামানের গোলা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৬:৩৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৬:৩৫

মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত একটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে কামানের গোলাটি পাওয়া যায়।

রবিবার (২৫ আগস্ট) সকালে কালাচাঁদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদীতীরের মাটি খননের সময় এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার বেলা ১১টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খননকাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছেন পুলিশের কর্তাব্যক্তিরা।

স্থানীয়রা জানান, ১৯৭১ সালে এ এলাকায় বেশ কোটি গোলাবারুদ বিস্ফোরিত হয়। আজ গোলাবারুদ-সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বলেন, ‘গোলাটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের