কুষ্টিয়ায় লুটপাটের পর আওয়ামী লীগ নেতার দোকানে তালা

কুষ্টিয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০১

সরকারের পতনের পর কুষ্টিয়ার কুমারখালীতে এক আওয়ামী লীগ নেতার দোকানে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছিল দুর্বৃত্তরা। দোকানের জমির মালিকানা নিয়ে আইনি জটিলতা আছে। বুধবার ওই দোকানের পুরোনো তালা ভেঙে নতুন করে ১০টি তালা লাগানোর অভিযোগ উঠেছে।

কুমারখালী পৌরসভার সোনাবন্ধু সড়কে অবস্থিত সোনালী হস্তশিল্প নামের ওই দোকানের মালিক মো. জসিম উদ্দিন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তার স্ত্রী কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জসিম উদ্দিন জানিয়েছেন, ২০১৭ সালে ২০ লাখ টাকা দিয়ে সিরাজুন্নাহার নামের একজনের কাছ থেকে ১ দশমিক ৬১ শতাংশ জমি কিনে তিনি দোকানটি তৈরি করেন। ওই জমির পজিশন দাবি করে নন্দলালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোল এলাকার আব্দুল মজিদ আদালতে মামলা করেন। মামলা চলমান অবস্থায় জোর করে দখলের উদ্দেশ্যে বুধবার সন্ধ্যায় দোকানের তালা ভেঙে ১০টি নতুন তালা লাগিয়েছেন মজিদ। এ ঘটনায় রাতেই তার স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

অভিযুক্ত আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করলে গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে তিনি কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করা শর্তে সোনাবন্ধু সড়কের একজন দোকানি বলেন, কুমারখালীর বড় দোকানগুলোর একটি সোনালী হস্তশিল্প। দোকানের জমি নিয়ে ঝামেলা আছে। গতকাল মজিদ পুরোনো তালা ভেঙে নতুন তালা লাগিয়েছে। ৫ আগস্ট ব্যাপক লুটপাট করেছিল দুর্বৃত্তরা।

কুমারখালী পৌর বণিক সমিতির সভাপতি কে আলম টমে বলেন, আওয়ামী লীগপন্থি হওয়ায় ৫ আগস্ট দুর্বৃত্তরা দোকানটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছিল। তবে দোকানটির জমি ও পজিশন মালিকানা নিয়ে আইনি জটিলতা আছে।

তালা ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী