বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত কুষ্টিয়ায়, অবর্ণনীয় দুর্ভোগ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯

বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৩ দিন ধরে অনবরত বৃষ্টি ঝরছে কুষ্টিয়ায়। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এই জেলায়। মাঝে মাঝে বইছে দমকা হাওয়া। টানা এমন বৃষ্টিতে জেলার অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

অনেক স্থানে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়ার এমন বৈরী আচরণে নাকাল হয়ে পড়েছে মানুষ। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। জীবন-জীবিকার তাগিদে বৃষ্টি মাথায় নিয়ে ঘর থেকে বেরিয়েছেন অনেকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমার বাড়ির উঠোন ডুবে গেছে। সন্তানদের নিয়ে খুব কষ্টে রয়েছি। অফিস যেতেও কষ্ট হচ্ছে।’

একই উপজেলা ধুবাইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের কৃষক মারফত আলী বলেন, ‘টানা তিন দিনের বৃষ্টিতে আমার প্রায় চার বিঘা ধানক্ষেত ডুবে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।’

কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় ১২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’

এই আবহাওয়া কর্মকর্তা আরও বলেন, ‘আগামীকাল পর্যন্ত (মঙ্গলবার) নিম্নচাপটি দুর্বল হয়ে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
গ্রামে ১০ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অতিষ্ঠ মানুষ
অর্ধেকে নেমেছে সরবরাহ, সারা দেশে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস