সন্তানকে গুমের ঘটনায় সাবেক এসপি-ওসির বিরুদ্ধে মায়ের মামলা

যশোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার তানভীর রহমান অন্তরকে অপহরণ ও গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেন ও কোতোয়ালি থানার তৎকালীন ওসি মনিরুজ্জামানসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

অপহৃত অন্তরের মা ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছন বাদীর আইনজীবী আমিনুর রহমান।

অপর আসামিরা হলেন- তৎকালীন এসআই মিরাজ হোসেন, এসআই মনির হোসেন, এসআই আনসারুল, এসআই আমিনুর রহমান, কনস্টেবল খাইরুল, কনস্টেবল সালাউদ্দীন, কনস্টেবল হাফিজুল, কনস্টেবল (চালক) আবু মুসা ও শহরের রায়পাড়া এলাকার নুর মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, তানভীর রহমান অন্তর রেলগেট পশ্চিমপাড়ার বিল্লালের মাঠে বিল্ডিং নির্মাণের জন্য রাখা রড-সিমেন্টসহ বিভিন্ন সরঞ্জাম রাতে দেখাশোনার কাজ করতেন। অন্তরের মামা শ্রাবণও ওই এলাকায় রাতে ডিউটি করতেন। ২০২০ সালের ৭ মে রাত ৩টার দিকে অন্তর ও শ্রাবণ সেহরি খাওয়ার জন্য নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এসআই মিরাজ হোসেন এসে অন্তর ও শাওনকে একটি মাইক্রোবাসে উঠিয়ে ‘এসপি স্যার নিয়ে যেতে বলেছে’ বলে নিয়ে যান। পরে ফাতেমা বেগমসহ স্বজনেরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হন। 
কয়েক দিন পরও তাদের সন্ধান পাননি স্বজনরা।

বেশ কয়েকদিন পর স্বজনরা জানতে পারেন, শ্রাবণকে একটি মামলায় নড়াইলের আদালতে সোপর্দ করা হয়েছে। কিন্তু অন্তরের খোঁজ আর পাওয়া যায়নি। আসামিরা অন্তরকে অপহরণ করে লাশ গুম করে দিয়েছে বলে তার মা মামলায় উল্লেখ করেছেন। এ ঘটনায় অপহৃত অন্তরের মা কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন। মামলা করার সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন। 

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের