বিষ প্রয়োগ-শিল্পদূষণ বন্ধ করে পশুর নদী ও সুন্দরবন বাঁচানোর আহ্বান

মোংলা প্রতিনিধি 
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

বিষ প্রয়োগ, শিল্প ও প্লাস্টিক দূষণ বন্ধ করে মোংলার পশুর নদী ও সুন্দরবন বাঁচাতে হবে। পশুর নদীতে প্রতিনিয়ত কয়লা ও তেলবাহী জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে। এই নদীর স্বাস্থ্য ভালো থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা পাবে। জাহাজি বর্জ্য, কয়লা, তেল এবং প্লাস্টিক দূষণে সুন্দরবনের প্রাণ পশুর নদীর জলজপ্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। ফলে নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

বিশ্ব নদী দিবস-২০২৪ উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মোংলার পশুর নদীর পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আয়োজনে মানববন্ধন এবং প্রতীকী নদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় মানববন্ধন ও প্রতীকী নদী পরিচ্ছন্নতা কর্মসূচিতে বক্তৃতা করেন পরিবেশবাদী মো. নূর আলম শেখ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোল্লা আল মামুন, কমলা সরকার, শেখ রাসেল, তন্বী মন্ডল, প্রদীপ সরকার প্রমুখ।

মানববন্ধনকর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, ‌নদীমাতৃক বাংলাদেশের নদী-খাল আজ বিপন্ন। নদী দখল এবং দূষণে বাংলাদেশ এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পশুর নদের জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হতে চলছে। নদী-খালে বিষ প্রয়োগে মাছ নিধন এখন সুন্দরবনের এক নম্বর সমস্যা। নদী দখল ও দূষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

মানববন্ধন শেষে পশুর নদীর প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। 

/এএম/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
নদী দখল করে দুটি হোটেল তৈরি হয়ে গেলো, বিআইডব্লিউটিএ বলছে জানেই না
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ